Header Ads

বিবাহ শাদী! আল্লামা শায়খ আব্দুল কাইয়ুম হাফিঃ



বিবাহ শাদী!
বিবাহ শাদী করা রাসুল স. এর অন্যতম একটি সুন্নাত।
সঠিক সময়ে বিবাহ শাদীর সামাজিক ও পারিবারিক উপকারিতা অনেক বেশি।
যে সমাজে যিনা ব্যাভিচার ও অশ্লীলতা বেড়ে যায়, সে সমাজ হতে আল্লাহর রহমত উঠে গিয়ে লাগাতার আযাব গযব আসতেই থাকে।
গতকাল এক ভদ্রলোক ফোন করে কুশল বিনিময় শেষে নিজ পরিচয় গোপন রেখে বললেন (লোকটার কথা হুবহু তুলে ধরছি)।
হুজুর আন্নারে খুব মহব্বত ও বিশ্বাস করি।
হুজুর বড় ধরনের এক বিপদো আছি যার হারনে আমার সংসারে আগুন লাইগ্গা গেছে কোন শান্তি নাই সংসারে।

হুজুর আমার গোয়ালের গরু অন্য জনের ফসিল খায় এইডা মেলাদিন ধইরা জানি তবুও কিছু কইনা রশি কিনমু কিনমু কইরা, কিন্তু আইজকা শুনলাম অন্যের গরু আমার ফসিল নষ্ট করতাছে অহন তো আর সহ্য করতাম পারতাচি না।
আমি বিরক্ত হয়ে বললাম এইটা কোন বিপদ হইলো?
আপনি এখনই রশি কিনে নিজের গরু বেঁধে রাখেন, আর আপনার ক্ষেতে ভালো করে বেঁড়া দেন, সব ঠিক হযে যাবে।

এইটাও হুজুরের কাছে শুনতে হয় নাকি? রাখেন মিয়া আপনার ফোন, আমার মাথায় রাগ চড়ে গেলো, মনে মনে বললাম কোন কাজ নাই সব বিষয়ে হুজুর রে ফোন।
লোকটা ফোন কাঁটতে কাঁটতে বললো হুজুর রশি কিনতে চাকুরী লাগে আর বেড়াও মনমত পাইনা তাইতো আপনারে ফোন দিলাম, আপনি বিষয়টা বুঝলেন না, এরপর হতে নাম্বারটা বন্ধ।
আমি শেষের কথার সাথে আগের কথার কোন মিল খুঁজে না পেয়ে বাধ্য হয়ে এক মুরব্বীর কাছে বিষয়টা খুলে বললাম।

মুরব্বী দীর্ঘশ্বাস ছেড়ে যা বললেন তাতে আমার টনক নড়ল, ইন্না লিল্লাহ পড়ে বললাম হায়রে দুনিয়ার নিয়মনীতি আর সমাজ ব্যবস্থা।
সাথে সাথে নিজের বুঝ শক্তির কমজোরী ও হাঁড়ে হাঁড়ে টের পেলাম।
মুরব্বী আরো বললেন আমাদের সময় খুব অল্পতেই মনমত রশি পাওয়া যেত, যার কারনে অন্যের ফসলের দিকে নজর যেতনা।
আর ফসলের জন্য খুব সহজেই যোগ্য বেঁড়া মিলে যেত, সূতরাং ফসল নষ্ট হওয়ার কোন ঝুঁকি-ই ছিলনা।


~তাই ভাবছি বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহ পরিস্থিতি হতে দ্রুত মুক্তি পেতে এখনই গনহারে অবিবাহিত যুবক-যুবতিদের বিবাহের ব্যবস্থা করা উচিৎ।
বিভিন্ন কোম্পানী, সংস্থা, প্রতিষ্ঠান চাকুরির জন্য অন্যান্য যোগ্যতার সাথে (ঘুষ হিসেবে) যৌতুকবিহীন বিবাহ করার শর্ত যোগ করতে পারেন।

অভিভাবকরা ছেলেমেয়ের জন্য সহজ শর্তে অল্প খরচে বিবাহের ব্যবস্থা করতে পারেন।
সরকার কিছুদিনের জন্য হলেও বাল্য বিবাহে পুরোপুরিভাবে লকডাউন তুলে দিয়ে বরং অল্প বয়সে বিবাহের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে পারেন।
সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়ে সমাজ হতে যিনা ব্যভিচার আর অশ্লীলতা চিরতরে মিটিয়ে ফেললে আশা করা যায় আল্লাহর রহমত নেমে এসে সকল আযাব গযব কে দুর করে দিবে।
রব্বে সবাইকে ক্ষমা করুন এবং সব ধরনের অশ্লীলতা হতে পরিপূর্ণ হেফাজত করুন।
আমিন!
বিঃদ্রঃ যারা আমার মত রশি আর বেঁড়ার গোঁমর বুঝেননি তারা ইনবক্স করুন।

No comments

Theme images by gmutlu. Powered by Blogger.