Header Ads

কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত।

 কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত : স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আল-হাইআতুল উলয়ার বৈঠক


অদ্য ২০ জুমাদাল উখরা ১৪৪৩ হিজরী, ২৪ জানুয়ারি ২০২২ ঈসাব্দ, রোজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি মাদরাসার ১২ থেকে ১৭ বছর বয়সের এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। আগামীকাল ৬ বোর্ডের প্রতিনিধিদলের এতদ্বিষয়ক বৈঠকের পর কওমি মাদরাসাগুলোর করণীয় সম্বন্ধে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।


চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

মু: অছিউর রহমান,

অফিস সম্পাদক,

আল-হাইআতুল ‍উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

No comments

Theme images by gmutlu. Powered by Blogger.