Header Ads

রোগ বালাই ও সংক্রমণ রোধে ৫টি দোয়া।


 ক রো না ভাইরাস সহ নানাবিধ রোগ বালাই ও সংক্রমণ বেড়ে গেছে। ঠান্ডা জ্বর সর্দি কাশিতে ঘরেঘরে দুশ্চিন্তা। এমতাবস্থায় আমরা ৫ টি দু‘আ খুব বেশি করে আমলের চেষ্টা করব।


❂ ১ নং দু‘আ: সকাল-সন্ধ্যায় ৩ বার অবশ্যই পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু‘আ। অর্থের দিকে লক্ষ রেখে পড়বেন।

.

بِسْمِ اللّٰهِ الَّذِىْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْئٌ فِيْ الْأَرْضِ وَلَا فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

.

[বিসমিল্লা-হিল্লাযী লা- ইয়াদ্বুররু মা‘আইস্‌মিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা- ফিস্‌সামা-ই, ওয়া হুওয়াস্ সামী-‘উল ‘আলী-ম’]

.

▪️অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সব শুনেন ও জানেন। [সহিহুল জামি’: ৫৭৪৫, হাদিসটি সহিহ]

.

❖ ২ নং দুআ: বিশেষ নিয়ম নেই। তাই, সকাল-সন্ধ্যায় এবং সর্বাবস্থায় পড়বেন।

.

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ

.

[আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊ-যুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূ-নি ওয়াল জুযা-মি ওয়া মিন সায়্যিইল আসক্বা-ম]

.

▪️অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট কুষ্ঠরোগ, পাগলামি ও পা-ফোলারোগ ও সকল জটিল রোগ থেকে আশ্রয় চাই। [আবু দাউদ: ১৫৫৪, হাদিসটি সহিহ]

.

❖ ৩ নং দুআ: প্রতিদিন সকাল-সন্ধ্যায় অন্তত একবার পড়বেন এই দু‘আটি। এছাড়াও সর্বদাই পড়বেন।

.

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالآخِرَةِ

.

[আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাহ্]

.

▪️অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। [তিরমিযি: ৩৫১৪, আল আদাবুল মুফরাদ: ১২০০, হাদিসটি সহিহ]

.

❖ ৪ নং দুআ: বেশি বেশি পড়বেন। বিশেষত সন্ধ্যা বেলায় অবশ্যই পড়বেন।

.

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

.

[মোটামুটি উচ্চারণ: আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব]

.

▪️অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় তাঁর নিকট আশ্রয় চাই—তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ট থেকে। [সহিহ মুসলিম: ২৭০৯]

.

❖ ৫ নং দু‘আ: খুব বেশি পরিমাণে অর্থের দিকে লক্ষ রেখে পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু‘আ।

.

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُوْنَ

.

▪️অর্থ: হে আমাদের রব! আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা ঈমান আনছি। [সূরা দুখান, আয়াত: ১২]

.

হাদিসে এসেছে, “যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী এবং এমন সব রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ে, যা পূর্বের লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।” [ইবনু মাজাহ: ৪০১৯, হাদিসটির সনদ হাসান]

.

অতএব, আমাদেরকে এক্ষুণি সকল গুনাহ থেকে তাওবাহ্ করতে হবে। বেশি বেশি ইস্তিগফার করতে হবে। 

🔹এছাড়াও রাসূল সা.এঁর  উপর বেশি বেশি দরুদ পড়াও গুরুত্বপূর্ণ একটি আমল।


পোষ্টঃ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ 

fb.com/abdulhimd.saifullah

No comments

Theme images by gmutlu. Powered by Blogger.