Header Ads

পঞ্চগড়ের আহমদ নগরে অমুসলিম কাদিয়ানীদের বার্ষিক জলছা বন্ধের দাবীতে পীর সাহেব মধুপুরের বিবৃতি।



পঞ্চগড়ের আহমদ নগরে অমুসলিম কাদিয়ানীদের বার্ষিক জলছা বন্ধের দাবীতে পীর সাহেব মধুপুরের বিবৃতি।


আগামী ২৫, ২৬, ২৭শে ফেব্রুয়ারী ২০২২ পঞ্চগড়ে কাদিয়ানীদের বার্ষিক জলসার প্রচার প্রচারণা চলছে। উক্ত সমাবেশ বন্ধের দাবীতে বিবৃতি দিয়েছেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। 

বিবৃতিতে পীর সাহেব মধুপুর বলেন, 

কাদিয়ানী সম্প্রদায় যে অমুসলিম একথা এখন দিবালোকের ন্যায় পরিষ্কার। ভারত-পাকিস্তান সহ আরব বিশ্বের সকল ওলামায়ে কেরাম একমত কাদিয়ানী সম্প্রদায় কাফের, তাদের কুফরটা কুফরে বাওয়াহা। যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। 

মুসলমান নামধারী এই কাফের সম্প্রদায়টি বিগত ৬০/৭০ বছর ধরে বাংলাদেশের মতো ৯২% মুসলমানের দেশে নিজেদেরকে মুসলিম দাবি করে সাধারন মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করার পাঁয়তারা করে চলেছে। ইতিমধ্যেই অসংখ্য সাধারণ মুসলমানকে তারা কাদিয়ানী বানিয়ে ফেলেছে। 

কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানী তার এক বইয়ে লিখেন 'যারা তাকে শেষ নবী বলে বিশ্বাস করবেনা তারা কাফের ও জারজ সন্তান" নাউজুবিল্লাহ। 


মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের সরকার প্রধান থেকে নিয়ে মন্ত্রিপরিষদ সহ সরকারের বিভিন্ন কর্মকর্তা অধিকাংশই মুসলমান হওয়া সত্বেও প্রশাসনের পক্ষ থেকে তাদের এতবড় ঈমান বিধ্বংসী ও রাস্ট্র বিরোধী  বক্তব্যের কেউ কোন প্রতিবাদ করছেনা।


এই কাফের সম্প্রদায়টি বিশ্বনবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরী নবী না মানার পরেও কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করে, এবং মুসলমানদেরকে এভাবে ধোঁকা দেওয়ার দুঃসাহস তারা কোত্থেকে পায় তা খতিয়ে দেখতে হবে। 


শুধু তাই নয় কুরআন, সুন্নাহ, ইসলামী ফিকহ ও ফতোয়ার আলোকে প্রমানিত অসংখ্য মাসআলা তারা অস্বীকার করে, যা মুসলমানের ঈমান ও আমলের উপর মারাত্মকভাবে আঘাতের শামিল।

এতদসত্বেও প্রশাসনের ছত্রছায়ায় এই মুসলিম বিদ্বেষী সম্প্রদায়টি প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে মুসলমানদের মাঝে ধর্মীয় উস্কানী দিয়ে একটি অসাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টির জন্য প্রতি বছর একটি জলছার আয়োজন করে মুসলমানদেরকে উত্তেজিত করার পায়তারা করে বেড়াচ্ছে।


এহেন মূহুর্তে মুসলমানদের ঈমান ও আকিদা হেফাজতের জন্য দেশের বর্তমান বিরাজমান শান্ত পরিস্থিতিকে ঘোলাটে পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য, দেশের ও দেশের মুসলমানদের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজতের জন্য, কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরী । 

সরকারের কাছে অনুরোধ থাকবে কাদিয়ানী সম্প্রদায় ঘোষিত পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫,২৬,২৭ শে ফেব্রুয়ারীর সমাবেশের অনুমতি বাতিল সহ আয়োজকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও মহান জাতীয় সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার বিল উত্থাপিত করে কার্যকর করা হোক।

No comments

Theme images by gmutlu. Powered by Blogger.