সুপ্রিমকোর্ট বিচারপতির তারাকান্দি মাদরাসা পরিদর্শন
পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর আব্দুল হালীম হুছাইনী রহঃ এর একান্ত ভক্ত/মুরিদ বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মানীয় বিচারপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব আজ সকাল ৯ঘটিকার সময় তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছ'আদুল উলুম কওমী ইউনিভার্সিটিতে উপস্থিত হন।
মহোদয় উপস্থিত হয়ে প্রথমে হুছাইনী (রহঃ) এর মাকবারা যিয়ারত করেন। পরে হুছাইনী (রহঃ) এর সুযোগ্য নাতি আলহাজ্ব হযরত মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হুছাইনী ও মাদরাসার শিক্ষকবৃন্দদের নিয়ে অফিসে মাদরাসার বিষয়ে বিভিন্ন পরামর্শ করেন।
মাননীয় বিচারপতি মহোদয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে হুছাইনী রহঃ এর সাথে ঘটে যাওয়া বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মানীয় বিচারপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান খান সাহেব,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মান সাহেব, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার সাহবে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ হাবিবুল্লাহ সাহবে, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক মোঃ কামাল হোসেন ও যুগ্ম জেলা ও দায়রা জজ আ.ন.ম ইলিয়াস সাহেব।
সেসময় আরও উপস্থিত ছিলেন হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মাসুদ মিয়া,সম্পাদক জনাব মোঃ এনামুল হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জহিরুল হক হিমেল সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির আরো অনেকে।
No comments